শিরোনাম

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ২ কেজি ৭৫০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১৩ হাজার ২৫০ টাকায়

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে ২ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার ২৫০ টাকায়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলে ফারুক মাঝি মাছটি ঘাটে এনে বিক্রি করেন।

‎মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানান, ফারুক মাঝি টানা এক সপ্তাহ সাগরে মাছ ধরার পর ঘাটে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেছেন। এর মধ্যে বড় আকারের এই ইলিশটি আলাদাভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।

advertisement

‎মাছটি কিনে নেন ঢাকার মাছ ব্যবসায়ী মো. বাহার মিয়া।

তিনি জানান, বড় ইলিশটি অন্যান্য মাছের সঙ্গে ঢাকার বাজারে নেওয়া হবে। সেখানে মাছটি প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হতে পারে বলে আশা করছেন তিনি।

advertisement

বাহার মিয়া বলেন, ঘাট থেকে কেনা দামের ওপর অন্তত ১ থেকে ২ হাজার টাকা লাভ রেখে মাছটি বিক্রি করবেন। এরপর ঢাকার অন্যান্য ব্যবসায়ীরাও কিছু লাভ যোগ করলে শেষ পর্যন্ত মাছটির দাম ১৬ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত উঠতে পারে।

‎তিনি আরও বলেন, ছোট আকারের ইলিশে সাধারণত কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা লাভ হয়। তবে বড় আকারের ইলিশে তুলনামূলক বেশি লাভের সুযোগ রয়েছে।

advertisement

‎এদিকে স্থানীয় আড়তদার আনোয়ার জানান, সাম্প্রতিক সময়ে নদীতে ইলিশের পরিমাণ কমে এসেছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মাছ ধরতে জেলেদের ব্যয়ও বেড়েছে। এতে মাছ শিকারে আগের তুলনায় নানা ধরনের প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে তাদের।

  • সর্বশেষ