শিরোনাম
◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর ◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা ◈ পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে প্রথমবার দণ্ড ফি নেই, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা ◈ দুই বছরেও চালু হয়নি মহেশখালীর ৮ হাজার ২৯৮ কোটি টাকার তেল পাইপলাইন ◈ বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে হজ ২০২৭ নিবন্ধন, এখনো নিবন্ধন করেননি ৩৪ হাজারের বেশি ◈ জিয়াউল আহসানের বিষয়ে তথ্য ফাঁসের আশঙ্কায় তারেক সাঈদের ওপর কারাগারে হামলা: পরিবারের দাবি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে সার কালো বাজারে বিক্রয় ও কৃত্রিম সংকট সৃষ্টি মামলায় ১৪ ডিলার জেল হাজতে

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধিঃ সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকারের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি করার অভিযোগে দায়ের করা মামলায় শেরপুরের ১৪ সার ডিলারকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে ১৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার ১৫ জন সার ডিলার ও তাদের ৫ সহযোগীদের বিরুদ্ধে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকার সার পাচার, কালোবাজারে বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন শেরপুর সদর উপজেলার সাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

মামলায় অভিযুক্ত ১৬ জন ডিলার উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ২১ সেপ্টেম্বর তাদের জামিনের মেয়াদ শেষ হয়। এর পর মঙ্গলবার ১৫ জন ডিলার শেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক একজনের জামিন মঞ্জুর করেন। অপর ১৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শেরপুর জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান জানান, চাঞ্চল্যকর এ মামলায় অভিযুক্তদের জামিনের মেয়াদ একদিন আগে শেষ হয়। মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে ১৪ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ