শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের রাঁধুনিকে মারপিটপর অভিযোগ, শিক্ষার্থী পুলিশ হেফাজতে

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাসিক পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে শাহ মখদুম ছাত্রাবাসের এক রাঁধুনিকে মারপিটের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে অবস্থিত শাহ মখদুম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই শিক্ষার্থীকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফেরদৌস। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শাহ মখদুম ছাত্রাবাসের আবাসিক ছাত্র। 

অভিযোগকারী রাঁধুনি ফেরদৌসী বেগম ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পঞ্চাশোর্ধ্ব ফেরদৌসী দীর্ঘদিন ধরে ওই ছাত্রাবাসে রান্না করে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভিযুক্ত শিক্ষার্থীর কাছে গত আগস্ট মাসের পারিশ্রমিক পাওনা ছিল।

Advertisement

চলতি মাসের ১১ তারিখে তা পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে ফেরদৌসীর সঙ্গে ওই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে পারিশ্রমিক চাইলে ফেরদৌসী বেগমকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয়দের দাবি, এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তার পরনের শাড়ি খুলে নেওয়ারও চেষ্টা করা হয়। এতে তিনি আহত হন বলে স্বজনরা জানান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফেরদৌসীর স্বজন ও স্থানীয়রা শাহ মখদুম ছাত্রাবাসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে শত শত মানুষ সড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রাবাসের রাঁধুনির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থী ফেরদৌসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ