শিরোনাম
◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের ◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক ◈ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের পর আরও এক সুখবর ◈ মোবাইল টাওয়ারে চুরি বেড়েছে, ২০ মাসে ১৬ হাজার মিটার কেব্‌ল ও ২ হাজার ব্যাটারি লুট ◈ বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আশঙ্কায় ওড়িশা-অন্ধ্রে সতর্কতা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় ইউপি চেয়ারম্যানের ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ : ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সমর্থকদের ‘অস্ত্র বানানোর’ নির্দেশ এবং ‘মার্ডার হলে আমি দেখব’—এমন আপত্তিকর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে নিয়ে তীব্র তোলপাড় ও কৌতূহল সৃষ্টি হয়েছে। অভিযুক্ত রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

​সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে অনুষ্ঠিত এক সমর্থক সভায় চেয়ারম্যান রফিক মোল্লার ওই বক্তব্যটি ধারণ করা হয় বলে দাবি স্থানীয়দের। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

advertisement

​ভাইরাল ভিডিওতে ইউপি চেয়ারম্যানকে উপস্থিত সমর্থকদের প্রকাশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র তৈরির তাগিদ দিতে এবং কোনো হত্যাকাণ্ড ঘটলে তার সম্পূর্ণ দায়ভার ও আইনি বিষয় নিজে সামলানোর প্রতিশ্রুতি দিতে শোনা যায়।

​তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা। তাঁর দাবি, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও এডিট করা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর সম্মান ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

advertisement

​নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে চেয়ারম্যান বলেন, "আমার এক দলীয় ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যান ছিনিয়ে নিলেও আমি কোনো আইনি সীমা লঙ্ঘন করিনি। নিজের লোকজনকে সঙ্গে নিয়ে উদ্ধার করতে পারতাম, কিন্তু তা না করে পুলিশের কাছে গিয়েছি। এলাকায় শান্তি বজায় রাখতে আমি শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিচ্ছি।"

​এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ওই বিতর্কিত বক্তব্যের বিষয়টি এখনো তাঁর জানা নেই। তবে সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

​সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটির বিষয়টি জেলা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনে চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হবে এবং পরবর্তীতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।"

  • সর্বশেষ