শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পল্লী বিদ্যুতের ‘নাইট অপারেশন’: ৩ সংযোগ বিচ্ছিন্ন

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি : অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে ফরিদপুরে ‘নাইট অপারেশন’ পরিচালনা করেছে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি। এতে অবৈধ সংযোগের দায়ে তিনটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

​সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মোট ১০টি টিম জেলাটির ১৫টি এলাকাজুড়ে এ বিশেষ অভিযান চালায়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে আবাসিক মিটার থেকে ক্ষমতার অপব্যবহার করে অটো চার্জিংয়ে বিদ্যুৎ ব্যবহারের দায়ে সদর দপ্তর এলাকায় দুটি এবং মধুখালী উপজেলায় একটি— মোট তিনটি সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করা হয়।

​এছাড়া আবাসিক গ্রাহক হিসেবে সংযোগ নিয়ে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহারের সত্যতা মিলেছে আরও ছয়টি মিটারে। এর মধ্যে সদর দপ্তর এলাকায় একটি এবং চরভদ্রাসন এলাকায় পাঁচটি সংযোগ শনাক্ত করা হয়। আইন ভেঙে আবাসিক মিটার বাণিজ্যিকভাবে ব্যবহারের অপরাধে এসব গ্রাহকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে।

​একই অভিযানে রাত ৮টার পর অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও দোকান-মার্কেট খোলা রাখার দায়ে ৩১ জন ব্যবসায়ীকে মৌখিকভাবে সতর্ক করেছে আভিযানিক দল।

​পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সিস্টেম লস কমানো, অপচয় রোধ ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার পুরোপুরি বন্ধ করতে জেলাজুড়ে নিয়মিত এ ধরনের 'নাইট অপারেশন' অব্যাহত থাকবে।

  • সর্বশেষ