শিরোনাম
◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৯ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র  

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজির পিতা তবিবর রহমান ফারাজি (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

সোমবার (২১ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর উপজেলার রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

advertisement

তবে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জানাজায় উপস্থিত হতে পারেননি তাঁর ছোটছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।

পারিবারের সদস্যরা জানিয়েছেন, তবিবর রহমান ফারাজি গত শনিবার দুপুরে হার্ট অ্যাটাক করেন। তাঁকে খুলনার একটি অভিজাত হাসপাতালে ভর্তি করা হয়।

advertisement

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর বড় ছেলে ডা. এনামুল কবির খুলনায় কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন। ছোট ছেলে বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।

advertisement

জানাজা শেষে তবিবার রহমান ফারাজির মরদেহ কয়ালখালি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকলেও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জানাজায় উপস্থিত হতে পারেননি তাঁর ছোটছেলে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।

তবিবর রহমান ফারাজি কর্মজীবনে খাদ্য বিভাগের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দায়িত্বশীলতা ও সুনামের সঙ্গে কাজ করেছেন বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ