শিরোনাম
◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৮ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মিম (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিম বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার  বিকেলে বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোপঝাড়ে মিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নবীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, মিমকে খুঁজে না পেয়ে দুই দিন আগে তার নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, শিশুটির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ