শিরোনাম
◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে এক পুকুর থেকে আরেক পুকুরে কুমির, আতঙ্কে তিনগাঁওবাসী

নারায়ণগঞ্জে বন্দরের তিনগাঁও এলাকায় লোকালয়ে কুমিরের সন্ধান মিলেছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর)  কুমিরটি উদ্ধারের চেষ্টা করার কথা রয়েছে বলে জানিয়েছে বনবিভাগও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

advertisement

এর আগে, রবিবার (২০ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরের উপস্থিতি নিশ্চিত করেন তারা। 

প্রথমে শনিবার রাতে ওই এলাকার বাসিন্দারা একাধিক স্থানে কুমিরটিকে দেখতে পান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের। 

advertisement

তাদের ভাষ্য, কুমিরটি প্রথমে একটি পুকুরে দেখা যায়, পরে পাশের আরেকটি পুকুরে চলে যায়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, গত শনিবার রাতে তিনগাঁও এলাকায় কুমিরটি প্রথম দেখা যায়। 
কুমিরটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়েছে। 

advertisement

বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি ধরার চেষ্টা করেন। পরে ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলও চেষ্টা করে। তবে কুমিরটি আটক করা সম্ভব হয়নি।

বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মাহমুদ হাসান জানান, কুমিরটি কীভাবে এখানে এল, তা তাদের কাছেও পরিষ্কার নয়। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

এদিকে, কুমির দেখতে উৎসুক মানুষ যাতে ভিড় না করেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের পুকুরে না নামতে, পুকুরের পাড়ে না যেতে এবং শিশু ও গবাদিপশুকে দূরে রাখতে বলা হয়েছে।

কুমির দেখা গেলে কাছে গিয়ে ছবি বা ভিডিও না করা এবং সেটিকে ধরতে, তাড়াতে বা আঘাত না করার জন্যও অনুরোধ করেছে বনবিভাগ।