শিরোনাম
◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি!

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতায় জাতীয় পরিচয়পত্রে ভুল জন্মতারিখ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বগুড়ার আদমদীঘির রাজিয়া সুলতানা নামে এক নারী। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তাঁর জন্ম ১৯২২ সালের ২০ জুন। সে হিসাবে তাঁর বর্তমান বয়স ১০৪ বছর। অথচ তাঁর বাবা আব্দুর রহিম খন্দকারের জন্ম ১৯৩৭ সালের ৫ আগস্ট। বাবার বয়স বর্তমানে ৮৯ বছর। অর্থাৎ সরকারি নথির হিসাবে মেয়েই বাবার চেয়ে ১৫ বছরের বড়! এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দইল গ্রামের মৃত আব্দুর রহিম খন্দকারের সর্বকনিষ্ঠ মেয়ে রাজিয়া সুলতানা। তাঁর চার বোন ও এক ভাই রয়েছেন। জন্মনিবন্ধন অনুযায়ী তাঁর জন্ম ১৯৮৯ সালের ১২ এপ্রিল। সে হিসাবে বর্তমানে তাঁর বয়স ৩৭ বছর। কিন্তু জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ১৯২২ সালের ২০ জুন উল্লেখ থাকায় সরকারি নথিতে তাঁর বয়স দেখাচ্ছে ১০৪ বছর।

অন্যদিকে, রাজিয়া সুলতানার বাবা আব্দুর রহিম খন্দকারের জন্ম ১৯৩৭ সালের ৫ আগস্ট। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তাঁর বয়স ৮৯ বছর। ফলে বাবা-মেয়ের বয়সের হিসাবেই তৈরি হয়েছে অদ্ভুত পরিস্থিতি মেয়ের বয়স বাবার চেয়ে ১৫ বছর বেশি! ভুক্তভোগীর অভিযোগ, জাতীয় পরিচয়পত্র তৈরির সময় নির্বাচন অফিসের লোকজন ভুলবশত তাঁর জন্মসাল ১৯৮৯ এর পরিবর্তে ১৯২২ উল্লেখ করা হয়। এ ভুল সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সমাধান পাননি তিনি। ফলে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে প্রকৃত বয়সের মিল না থাকায় বিভিন্ন প্রয়োজনীয় কাজে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাঁকে।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

  • সর্বশেষ