শিরোনাম
◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি : ​পৃথক অভিযান চালিয়ে ফরিদপুরের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও তালিকাভুক্ত অপরাধী সাইফুল ইসলাম ওরফে টাকী রিপনকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

​সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।

​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টা ২৬ মিনিটে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এবং এসআরবি-৪, ঢাকার একটি যৌথ আভিযানিক দল রাজধানীর পল্লবী থানাধীন একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর কোতয়ালী থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপনকে গ্রেপ্তার করা হয়। সে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর এলাকার মৃত আঃ হক বেপারীর ছেলে।

​পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় ফরিদপুরের ঈশান গোপালপুর এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি অস্ত্র মামলা, ২টি দস্যুতা মামলা, ১টি চুরি মামলা, ১টি এসিড অপরাধ দমন আইন মামলা এবং ১টি বিস্ফোরক আইনসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন,
অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে।