শিরোনাম
◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড় ◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৩ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার শহরের জাদী পাহাড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজার শহরের জাদী পাহাড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বইল্ল্যা পাড়া সংলগ্ন জাদী পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

advertisement

নিহত সাইফুল ইসলাম (৩১) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, দুর্বৃত্তদের সঙ্গে সাইফুল ইসলামের মধ্যে পূর্ব পরিচিতি ছিল। সকাল ১০ টার দিকে সাইফুলকে তারা ডেকে এনে শহরের জাদী পাহাড়ে যায়। সেখানে তারা একসাথে মদ পান করে।

advertisement

“ এক পর্যায়ে সাইফুলের সঙ্গে এক দুর্বৃত্তের তর্কাতর্কির ঘটনা ঘটে। এতে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় দুর্বৃত্তরা সাইফুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। “

ওসি বলেন, “ পরে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের মোবাইল ফোনে ঘটনাটি অবহিত করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। “

advertisement

স্থানীয়ভাবে প্রাপ্ত প্রাথমিক তথ্যের বরাতে শেখ মোহাম্মদ আলী জানান, “ সাইফুলের সাথে দুর্বৃত্তদের মধ্যে মাদক লেনদেন এবং মোটরসাইকেল বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধ ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এই বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে পুলিশ ধারণা করছে। “

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান, ওসি।

শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।