শিরোনাম
◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড় ◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৮ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোল্লাহাটে এক রাতে দুই বাড়ি থেকে ৪ গরু চুরি

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : বাগেরহাটের মোল্লাহাটে এক রাতেই দুটি বাড়ির গোয়ালঘর থেকে চারটি গরু চুরির অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাতের যেকোনো সময় উপজেলার গাড়ফা ও দক্ষিণ গাড়ফা এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় গরুর মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গাড়ফা গ্রামের মো. ইকবাল হোসেন শেখের গোয়ালঘর থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি হয়েছে। একই রাতে দক্ষিণ গাড়ফা এলাকার নজরুল মীরের গোয়ালঘর থেকেও দেড় লক্ষাধিক টাকা মূল্যের আরও দুটি গরু নিয়ে যায় অজ্ঞাতনামা চোরের দল।

চুরির বিষয়টি জানার পর মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সঙ্গে চুরি যাওয়া গরু উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম শুরু করেছে পুলিশ।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, “চুরির বিষয়টি দুঃখজনক। পুলিশ অত্যন্ত জোরালোভাবে বিষয়টি উদ্ঘাটন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে।”

স্থানীয়রা জানান, একই রাতে পাশাপাশি এলাকায় দুটি গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনায় গরুর মালিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত চুরি যাওয়া গরু উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

  • সর্বশেষ