শিরোনাম
◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত ◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড

বগুড়া মহানগরের চারমাথা গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড় থেকে জাল টাকার বস্তা কুড়িয়ে পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পড়ে থাকা এসব টাকা আসল ভেবে কুড়িয়ে নিয়ে যান স্থানীয়রা। পরে সেগুলো জাল বুঝতে পেরে অনেকেই আবার ফেলে দেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা জাল টাকাগুলো সংগ্রহ করে।

advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গোদারপাড়া এলাকায় বর্জ্যের ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে উৎসুক জনতা ভিড় জমায়। বস্তার ভেতরে ৫০০ ও ১ হাজার টাকার নোট দেখতে পেয়ে অনেকেই সেগুলো আসল টাকা মনে করে বাড়িতে নিয়ে যান। তবে পরে ভালো করে খেয়াল করলে দেখা যায়, টাকার গায়ে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে। টাকাগুলো জাল বুঝতে পেরে অনেকেই তা আবার ফেলে দেন।

স্থানীয়দের দাবি, ময়লার ভাগাড়ে দুই বস্তা টাকা ছিল। অনেকেই বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে গেছেন।

advertisement

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত হিসেবে এক হাজার টাকার জাল নোটের একটি বান্ডিল জব্দ করা হয়েছে। এ টাকার পেছনে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা আছে।

তিনি আরও বলেন, জাল টাকার উৎস কী এবং কারা এগুলো ভাগাড়ে ফেলে গেছে, তা শনাক্তে পুলিশের তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

advertisement