শিরোনাম
◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩১ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

রংপুর নগরীতে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইমারত আলী (৫৮) বলে জানান হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।

advertisement

পরিবারের বরাতে ওসি দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে ধর্ষণ করেন ইমারত আলী।

বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারকে জানায় শিশুটি। পরে বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত ইমারত আলীকে ঘটনাস্থলেই আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

advertisement

এ ঘটনায় আজ সকালে শিশুটির মায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ইমারতকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

তিনি আরও জানান, শিশুটির প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

advertisement

 

  • সর্বশেষ