শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে বাস সুপারভাইজার নিহত, আহত ১৫

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে পার্কিং করা ট্রাকের পেছনে বাসের সজোরে ধাক্কায় পূর্বাশা পরিবহনের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন বাসযাত্রী।

​শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত বাস সুপারভাইজারের নাম মো. জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) ও মাগুরাগামী ময়দাবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) একই দিকে যাচ্ছিল। পথিমধ্যে শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌছালে ট্রাকটির একটি টায়ার পাংচার হয়। ট্রাকচালক রাস্তার ওপর গাড়িটি পার্কিং করে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির পূর্বাশা পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

​সংঘর্ষের সময় বাসের বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে থাকা সুপারভাইজার জুয়েল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

​বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ