শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০০ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ

নোয়াখালী প্রতিনিধি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের ফাঁসির রায়ের প্রতিবাদে তাঁর নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌর এলাকায় মোটরসাইকেল শোডাউন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই মধ্যে শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাত ৩টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি বসুরহাট বাজার এলাকায় শোডাউন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে স্লোগান দিয়ে চলে যাওয়ার খবর পেয়েছেন। তবে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা তিনি শোনেননি। শোডাউনে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ