শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে অভিযান

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: বিদ্যুতের অপচয় রোধ ও অবৈধ ব্যবহার বন্ধে ফরিদপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। এতে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্য করায় ৩০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের আটটি টিম যৌথভাবে ১৪টি এলাকায় এই অভিযান চালায়।

​সমিতি সূত্রে জানা যায়, অভিযানকালে আবাসিক মিটার নিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার, রাস্তার বাতির অবস্থা এবং গ্যারেজ ও অটো চার্জিং স্টেশনের মিটার পরীক্ষা করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর আলোকসজ্জা ও দোকানপাট খোলা রাখার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করে টিমগুলো। এ সময় নির্ধারিত সময়ের পর খোলা রাখায় ৩০টি দোকান ও মার্কেট মালিককে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।

​এছাড়া আলফাডাঙ্গা উপজেলায় স্থানীয় বণিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধের বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়। অন্যদিকে, সালথা সাব-জোনাল অফিস এলাকায় হুকিংয়ের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের তথ্য প্রমাণ পাওয়ায় একটি সংযোগ বিচ্ছিন্ন করে টিম।

​ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও বিদ্যুৎ অপচয় রোধে তাদের এই তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ