শিরোনাম
◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৯ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে গণেশ মূর্তি উদ্ধার, নারীসহ ৪জন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পিতলের তৈরি গণেশ মূর্তি প্রতারনার মাধ্যমে সোনার মূর্তি চালিয়ে বিক্রির প্রস্ততি কালে নারীসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামস্থ জনৈক আব্দুল মজিদের বসত বাড়ি থেকে তাদের গ্রেফতার ও মূর্তি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫) তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৮),  শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) এবং আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৯টা দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া জনৈক আব্দুল মজিদের বসত বাড়িতে একটি চক্র পিতলের গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্ততি চলছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ উল্লেখিত বাড়িতে অভিযান চালান। অভিযানে পিতলের তৈরী দ্বিখন্ডিত আনুমানিক দেড় কেজি ওজনের একটি স্বর্ণের প্রলেপ সাদৃশ্য আবরণকৃত গণেশ মূর্তি উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করে গ্রেফতারকৃতদের গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ