শিরোনাম
◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১১২ টি অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস করেছেন উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী ঘড়া ভাঙ্গা বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার। 

মৎস্য অফিস সূত্রে জানাযায়, মৎস্য সংরক্ষণ আইনে অবৈধ চায়না দুয়ারি জাল ধরতে, উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের ঘড়া ভাঙ্গা বিলে অভিযান চালিয়ে ১১২ টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এসময় খান্দারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমারত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম বলেন, "ইউএনও স্যারের নির্দেশে, বিভিন্ন প্রজাতির দেশীয় ছোট মাছ রক্ষার্থে খান্দারপাড়া ঘড়া ভাঙ্গা বিলে অভিযান চালিয়ে, ১১২ টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ