শিরোনাম
◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার

মো: আদনান হোসেন ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ মাহিদুর রহমান মাহিম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান। এর আগে সোমবার রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত মোঃ মাহিদুর রহমান মাহিম ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও মামলার সূত্রে জানা যায়, শিশুটি তার চার বছর বয়সী ছোট বোন ও সহপাঠী সাইমের সঙ্গে খেলতে মঙ্গলের বাড়ির পাশে যায়। এ সময় মাহিদুর রহমান মাহিম শিশুটিকে ও তার সঙ্গীদের গাবল বিলের নিচু জমিতে নিয়ে যায়। পরে শিশুটিকে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় মাহিদুর রহমান মাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ