শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫০ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ আহরণে যাওয়া ‘এফবি তাহসিন’ নামের একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা  আট মাঝিমাল্লার মধ্যে চারজনকে জীবিত এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে দুইজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল নাজিরারটেক পয়েন্টের ‘খাড়িরমুখে’ এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জেলে হলেন- কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

নিখোঁজ জেলেরা হলেন- জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে মহিবুল্লাহ এবং খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল আলম।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ফিশিং ট্রলারের মালিক মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার ফরিদ আলম।

স্থানীয়রা জানান, সাগরে ট্রলারটি দুর্ঘটনার মুখে পড়লে নিখোঁজদের খোঁজে নিকটবর্তী অন্য মাছ ধরার ট্রলারগুলো এগিয়ে আসে। তারা চার জেলেকে জীবিত উদ্ধার করে। পরে সাগরে ভাসমান অবস্থায় ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সুলতান বলেন, ‘বিষয়টি জেনেছি, নিখোঁজদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ