শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ১০ হাজার টাকায় নিলামে দখলের মালামাল

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামের শত বছরের পুরোনো সরকারি খাল দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে খাল দখলের জন্য ব্যবহৃত প্রায় ৩ হাজার ৫০০ ঘনফুট ভরাট বালু, ৮টি সিমেন্টের রিং পাইপ ও বাঁশের দুটি বেড়া জব্দ করা হয়। পরে উপস্থিত এলাকাবাসীর সামনে স্পট নিলামের মাধ্যমে এসব মালামাল ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দীপু খান ১০ হাজার টাকায় জব্দকৃত মালামাল কিনে নেন। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে এসব মালামাল সরিয়ে খালটি সম্পূর্ণ অবমুক্ত করার কথা জানিয়েছেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খালটি দখল করে ভরাট করার অভিযোগ পাওয়ার পর দখলদার সাইদ আলী মোল্লাকে (পিতা: মৃত হাতেম মোল্লা, বিএম ডাঙ্গী, চরভদ্রাসন, ফরিদপুর) সতর্ক করে নিজ দায়িত্বে ভরাট করা বালু সরিয়ে খালটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য চার দিন সময় দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের পরও তিনি কোনো মালামাল সরাননি। বরং অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে আরও বালু ফেলে খালের বড় অংশ দখল করে নেওয়া হয়।

অভিযানের খবর পেয়ে দখলদার সাইদ আলী মোল্লা বাড়ি থেকে চলে যান। তাকে মোবাইল ফোনে যোগাযোগ করে ঘটনাস্থলে উপস্থিত করার চেষ্টা করা হলেও তিনি উপস্থিত হননি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং খাল ভরাটে ব্যবহৃত মালামাল জব্দ করে প্রকাশ্য স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

অভিযান শেষে ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, অভিযোগ পাওয়ার পর দখলদারকে খালটি নিজ দায়িত্বে অবমুক্ত করার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা না করে উল্টো আরও বালু ভরাট করে খালটি দখলে নেওয়ার চেষ্টা করেন। তাই আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ভরাটের কাজে ব্যবহৃত মালামাল জব্দ ও স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।

শত বছরের পুরোনো সরকারি খালটি দখলমুক্ত করায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে যেন কেউ আবার খালটি দখল বা ভরাট করতে না পারে, সে বিষয়ে প্রশাসন নিয়মিত নজরদারি করবে।

  • সর্বশেষ