শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে ৩ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার, দম্পতি আটক 

​ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মহেশপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  ভোরে উপজেলার নেপা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে মো: জাকরিয়া (২৯) এবং তার স্ত্রী মোছা:পারভিন (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস আই মো: টিপু সুলতানের নেতৃত্বে একটি টিম নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়ির ২য় তলায় একটি ভাড়া বাসায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাকারিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়। 
​পরে তাদের দেওয়া তথ্যমতে বিছানা নিচে তল্লাশি চালিয়ে ৬,৭০০,পিস ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন,এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ