শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে সেখান থেকে বেড়িয়ে আসতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি:  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, সাংবাদিকদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে সেখান থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে । কাকে বাদ দিতে হবে আর কাকে রাখতে হবে এই ধরনের অপ সংস্কৃতি থেকে সাংবাদিকদেরকে বেড়িয়ে আসতে হবে।সাংবাদিকদের জন্য হয়তো নীতিমালা করা যাবে কিন্তু সাংবাদিকদের নীতি এবং নৈতিকতার পরিবর্তন না হলে নীতিমালা করেও কোন পরিবর্তন আনা সম্ভব হবে না।

বৃহস্পতিবার বেলা ১২ টার  দিকে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায়  এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, উন্নয়নে বাধাগ্রস্ত হয়, সমাজে বিভ্রান্তি ছড়ায় সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারো মান ক্ষুন্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ সরকারের সময় দেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ও সুস্থ্য সমাজব্যবস্থা গঠনে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ২০০৮ সাল থেকে আমি আমার বাবার হাত ধরে এই ভোলার মাটিতে রাজনীতিতে প্রবেশ করি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে। আমার বাবার মৃত্যুর পর আপনারা যেভাবে আমার বাবাকে ভালোবেসেছেন ঠিক তেমনি ভাবে আমাকেও আপনার ভালোবেসেছেন বলেই ২০০৯ সালেও দল মত নির্বিশেষে আপনারা আমার পাশে ছিলেন সেই কথা আমি ভুলিনি। তারই ধারাবাহিকতায় ২০২৬ এর নির্বাচনেও আপনারা আমার পাশে ছিলেন।

টাকা দিয়ে বা অন্য কিছু দিয়ে মানুষকে খুশি করা যায়না। স্নেহ,ভালোবাসা,শ্রদ্ধাবোধ থাকলে সব কিছু সম্ভব। আপনারা আপনাদের মত কাজ করবেন আমার এলাকার উন্নয়নে যদি কোন দুর্নীতি হয় সেগুলো আপনারা তুলে ধরবেন।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. নজরুল হক অনু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন, সাংবাদিক এমএ তাহের ও আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন প্রমুখ। এসময় ভোলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ