শিরোনাম
◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’ ◈ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫০ শয্যায় উন্নীত হচ্ছে ফরিদপুর জেনারেল হাসপাতাল

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে হাসপাতাল চত্বরে নির্মিত হতে যাচ্ছে একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন ও আধুনিক ভবন।

​বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন।

​স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

​জানা যায়, সংসদীয় আসন-২১৩ (ফরিদপুর-৩)-এর চিকিৎসাসেবার মান বাড়াতে ও জেলার বিপুল জনসংখ্যার আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটির শয্যা বৃদ্ধি এবং ১৫ তলা ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে ডিও (আধা-সরকারি) পত্র দেন স্থানীয় সংসদ সদস্য।

​ওই আবেদনের ভিত্তিতে শয্যা বৃদ্ধি ও নতুন ভবন নির্মাণের যাবতীয় প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে।

​স্থানীয়দের মতে, ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলে এবং আধুনিক ১৫ তলা ভবনটি বাস্তবায়িত হলে জেলার সাধারণ মানুষ ঘরের কাছেই উন্নত চিকিৎসাসেবা পাবেন, যা এ অঞ্চলের সার্বিক চিকিৎসা অবকাঠামোতে বড় পরিবর্তন আনবে।

  • সর্বশেষ