শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৩ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতকড়াসহ পালিয়ে গিয়ে ফেসবুক লাইভে এসে যা বললেন আসামি

সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে স্বজনরা হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার পর ওই আসামি হাতকড়া প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসেছেন। ওই আসামির নাম আসির মিয়া (৩০)।

তিনি শান্তিগঞ্জের ধামোধরতপি গ্রামের বাসিন্দা। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আস্যার পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যান। পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি।

শান্তিগঞ্জ থানা পুলিশ জানায়, থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দামোধরদপী গ্রামের বাসিন্দা ও মারামারি মামলার এজাহারভুক্ত আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে।

তাকে থানায় নিয়ে আসার পথে স্বজনরা পুলিশকে ঘেরাও করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন। পরে ওই আসামি পালিয়ে যান। এদিকে পালিয়ে যাওয়ার পর হাতকড়া সহই ফেসবুক লাইভে এসে পালানোর কথা জানান আসির। তিনি নিজেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করেন।

Advertisement

তিনি জানান, পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে তিনি অ্যারেস্ট ওয়েরেন্ট দেখতে চান তবে পুলিশ তাকে তা দেখাতে পারেনি। তিনি আরো জানান, এলাকার নানা অনিয়ম নিয়ে কথা বলায় প্রভাবশালী মহল তাদের চার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ডাকাতির মামলা করে। এ সময় পুলিশ তাকে আঘাত করেছে বলেও অভিযোগ জানান তিনি।

শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালি উল্লাহ বলেন, ‘একটি মারামারি মামলার আসামি আসির মিয়াকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তখন তার স্বজনরা পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেন।

পরে ফেসবুকে এসে আসামি লাইভও করেছে। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। চারদিকেই খোঁজখবর নেওয়া হচ্ছে। আশা করি, শিগগিরই তাকে গ্রেপ্তার করা যাবে।’

  • সর্বশেষ