শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও নোহা গাড়ি জব্দ, গ্রেপ্তার ২

হোসাইন মোহাম্মদ দিদার : কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজা ও একটি পুরোনো নোহা গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার ঢাকা অভিমুখী লেনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই মাসুদ আলম পাটোয়ারী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একটি পুরোনো নোহা গাড়ি চেকপোস্টের কাছাকাছি এলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির ভেতর থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নীলফামারীর জলঢাকা থানার তিলাই এলাকার তরিকুল ইসলাম রাজন (৩১) এবং সিলেটের কোতোয়ালি থানার গাশিটোলা এলাকার ফরহাদ হোসেন প্রকাশ রাহাত (৩০)।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার তরিকুল ইসলাম রাজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় একটি নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় দুজনকে গ্রেপ্তার এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ