শিরোনাম
◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট ◈ ঝুলন্ত সেতু দেখতে এসে হতাশ, রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা ◈ আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ ◈ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহু সেনা নিহতের দাবি আইআরজিসির ◈ খুলনায় মাঝ নদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, উদ্ধার ৩৫ ◈ ভারতের ওপর নির্ভরতায় হুমকির মুখে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪১ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় মাঝ নদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, উদ্ধার ৩৫

খুলনার জেলখানা ঘাটে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ফেরির সঙ্গে সংঘর্ষে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান চালায়। এ সময় ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে জেলখানা ঘাট থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেনেরবাজারের দিকে রওনা হয়। বিপরীত দিক থেকে ফেরি খুলনার দিকে আসছিল। মাঝ নদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় চলন্ত ফেরি বন্ধ করে দেয় চালক। ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের উদ্ধারে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদের ঘটনাস্থলে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ট্রলারে ৩০-৩৫ জন যাত্রী ছিল। মাঝ নদীতে ফেরির সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এরপর যাত্রীরা নদীতে পড়ে যায়। স্থানীয় মাঝিরা বিষয়টি টের পেয়ে ট্রলার নিয়ে মানুষ উদ্ধারে ছুটে যান। তবে কারও কোনও ক্ষতি হয়নি।

রূপসা নৌ-ফঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের সঙ্গে উদ্ধার কর্মকাণ্ডে যোগ দেন ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় ডুবুরিদের সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরিরাও যোগ দেন। এ পর্যন্ত কেউ মিসিং আলে খবর পাওয়া যায়নি। তবে ট্রলারটি মিসিং আছে।

ফায়ার সার্ভিসের বিভাগীয় ডিডি মো. মাসুদ সর্দার বলেন, রাতেই ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। ডুবে যাওয়া ট্রলারে থাকা ৩৫ জনকে উদ্ধার করা হয়।

  • সর্বশেষ