শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৪ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোগী সেজে হাসপাতালে চুরি, এক্সরেতে পেটে মিলল দুই সোনার চেইন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোরে রোগীর স্বজনের গলা থেকে দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে চুরি যাওয়া চেইন দুটি পাওয়া না গেলেও এক্সরে পরীক্ষায় তার পেটের ভেতরে সোনার চেইন দুটির অস্তিত্ব শনাক্ত হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসকের কাছে দেখানোর সময় এ ঘটনা ঘটে। আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন বিবি ফাতেমা নামে এক নারী। আউটডোরে চিকিৎসকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন নারী তাকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে কৌশলে তার গলা থেকে দুটি সোনার চেইন খুলে নেওয়া হয়। 

ঘটনার পর চক্রের কয়েকজন সদস্য দ্রুত পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় সিনারা বেগমকে রোগীর স্বজনরা আটক করেন। পরে তার শরীর তল্লাশি করা হলেও চুরি যাওয়া চেইন দুটি পাওয়া যায়নি।

Advertisement

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে। পরে তাকে সুধারাম মডেল থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি সোনার চেইন দুটি গিলে ফেলার কথা স্বীকার করেন।

তিনি আরও বলেন, পরে এক্সরে পরীক্ষা করা হলে ওই নারীর পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব শনাক্ত হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তার পেট থেকে চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ