শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরা ও রূপগঞ্জে পুলিশের পৃথক অভিযান অস্ত্র ও গুলিসহ গ্রেফতার-২

ডেমরা প্রতিনিধি : রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাদক সম্রাটখ্যাত মো. মাসুদ রানা (৩৫) ওরফে কাইল্লা মাসুদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডেমরার আলোচিত রুবেল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি তাপসকেও (৩৮) গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

গত সোমবার (৩১ আগস্ট) দিবাগদ রাত আড়াইটার দিকে প্রথমে ডেমরা সেতুর ঢাল এলাকা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাব এলাকার জনৈক জলিলের বাড়ি থেকে কাইল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে ওই সন্ত্রাসীদের হেফাজতে থাকা ২ টি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি ও ১ নলা সুটারগান ও ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করে পুলিশ। এদিকে গত ২৮ আগস্ট ভোর রাতে সারুলিয়ায় ডেমরা থানা বিএনপি’র আহবায়ক এস.এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তদন্তের পর পুলিশ এ অভিযান চালায়| মঙ্গলবার দুপুরে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান ছামি এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাসুদ রানা ডেমরার বক্সনগর এলাকার মৃত শাহজাহান মিয়ার পালক ছেলে ও তাপস বড়ভাঙ্গা মহাকাশ রোড এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে। সে এলাকায় পূর্বে যুবলীগের ক্যাডার হিসেবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। আলোচিত বিদ্যুৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত এই তাপস ৫ আগস্ট পরবর্তীতে ছাত্র দলের আহবায়ক রানার মাধ্যমে বর্তমানে বিএনপির ক্যাডার হিসেবে এলাকায় ব্যাপক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। একই সঙ্গে গ্রেফতারা ডেমরা থানা এলাকায় অস্ত্রের দাপটে নির্বিঘ্নে মাদক ব্যবসা করে আসছিল।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, ছাত্র দলের আহবায়ক মাসুদ রানাকে অস্ত্রসহ রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বলে ঊর্ধতনদের নির্দেশে এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে রূপগঞ্জের বরাব এলাকার জলিলের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে কাঠের পাটাতনের ওপর থেকে একটি পুরোনো একনলা শর্টগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে ওই এলাকায় তাপসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২ টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য: এর আগে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক মো. সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে।এ সময় ৪ টি মোটরসাইকেলে করে ৮ জন সন্ত্রাসী ওই বাড়ির সামনে গিয়ে ৩ রাউন্ড গুলি ছোড়েন। এতে বাড়ির দোতলার একটি জানালার কাচ ভেঙে যায়। ওই ঘটনায় ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের গুলির খোসা ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছিল। ঘটনার সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ