শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু, ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বৃষ্টিবাধায় টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শক্তিশালী টেকনাফ উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রামু উপজেলা ফুটবল দল।

সোমবার (৩১ আগস্ট) বিকাল ৩ টায় অনুষ্ঠিত জমজমাট সেমিফাইনালে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাকে করে তোলে রোমাঞ্চকর। মাঠের লড়াইয়ে টেকনাফের প্রতিরোধ ভেঙে শেষ পর্যন্ত জয় তুলে নেয় রামু।

শুরু থেকেই ম্যাচে ছিল উত্তেজনা। টেকনাফের আক্রমণভাগ একাধিকবার রামুর রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও রামুর খেলোয়াড়দের দৃঢ়তায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে সুযোগ বুঝে রামুও পাল্টা আক্রমণে টেকনাফের গোলমুখে হানা দেয়। দলের হয়ে কৌশিক ও জাহেদ দুটি গোল করেন। টেকনাফের এনাম, ইফতি, শেখ আহমদ, মাঈন উদ্দিন রাশা চমৎকার খেলা প্রদর্শন করেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের লড়াইয়ে টেকনাফকে পেছনে ফেলে ফাইনাল নিশ্চিত করে রামু। দুর্দান্ত এই জয়ে রামুর খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ফাইনালে এখন শিরোপার জন্য লড়বে রামু উপজেলা ফুটবল দল।

খেলা শেষে রামু দলের অন্যতম খেলোয়াড় কৌশিক বড়ুয়ার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা।

আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩ টায় উখিয়া উপজেলার সাথে শেষ সেমিফাইনালে মুখোমুখি হবে আরেক শক্তিশালী দল চকরিয়া উপজেলা।

  • সর্বশেষ