আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ওয়াশসহ জামাই-শাশুড়িকে গ্রেফতার করেছে।
গত রবিবার বিকেলে আদমদীঘি উপজেলার ইশবপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ ও ৩০০লিটার মদ তৈরির উপকরণ ওয়াশ উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর গ্রামের মহন পাহানের মেয়ে পুতুল পাহান (৫২) তার জামাই নওগাঁর বদলগাছি উপজেলার ঢেকড়া গ্রামের মাইকেল হরেন চন্দ্র বর্মনের ছেলে মাইকেল রতন চন্দ্র বর্মণ (৪২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানায়, রবিবার আদমদীঘির ছাতিয়ানগ্রামে পুতুল পাহানের বসতবাড়িতে বিপুল পরিমান চোলাই মদ বিক্রির জন্য রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তন বগুড়া ‘খ’ সার্কেলের একটি অভিযানিক টিম সেখানে অভিযান চালান। এসময় পুতুল পাহানের বসত ঘরের খাটের নিচে রাখা তিনটি প্লাস্টিকের জারিকেন থেকে ৩০ লিটার চোলাইমদ ও ৩০০লিটার মদ তৈরির উপকরণ ওয়াশ উদ্ধারসহ পুতুল পাহান ও রতন চন্দ্র বর্মণকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে সন্ধ্যায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।