কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পর্শে হয়ে আবদুর রহমান (১৮) নামে এক অটোরিকসা চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বৈলছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড় এর চেচুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সে চেচুরিয়া এলাকার মোহাম্মদ মিয়ার পুত্র।
স্থানীয় ও পারিবারিক সুত্র মতে অটোরিকসা চালক আবদুর রহমান নিজ বাড়ি এলাকায় অটোরিকসায় চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পর্শ হয়। আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।