শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযান, ৪ সংযোগ বিচ্ছিন্ন

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এতে অবৈধ ব্যবহারের দায়ে ৪টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

​রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে সদর দপ্তরসহ জোনাল ও সাব-জোনাল অফিসের ১৬টি পৃথক টিম জেলার ১৭টি এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে।

​পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার, অবৈধ রাস্তার বাতি, অটো বাইক চার্জিং ও গ্যারেজে বিদ্যুৎ অপব্যবহার হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার বিষয়েও গ্রাহকদের সচেতন করা হয়।

​অভিযান পরিচালনাকালে রাত ৮টার পর খোলা রাখা ৫২টি দোকান চিহ্নিত করেন কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে বিদ্যুৎ অপব্যবহারের দায়ে তাৎক্ষণিকভাবে ৪টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বাকি ৪৮টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

​ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের ঝটিকা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ