শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ সন্তান বি‌ক্রি করে আইফোন ক্রয়!

পটুয়াখালীর দশমিনায় আইফোন কেনার জন্য মো. মুসা নামে দেড় বছরের শিশু সন্তানকে ১ লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত পিতার নাম মো. মারুফ মুন্সি। তিনি পেশায় কাঠমিস্ত্রী, উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের মফিজ মুন্সির ছেলে। এ ঘটনায় উপজেলাজুড়ে  সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ।

ভুক্তভোগী শিশু মো. মুসার দাদি মাহফুজা ব‌লেন, প্রায় চার বছর আগে মারুফ মুন্সি ঢাকার সাভার থেকে বৃষ্টি নামে এক তরুণীকে বিয়ে করে বাড়ি ফেরেন। বিয়ের প্রায় আড়াই বছর পর তাদের পরিবারের একটি পুত্র সন্তানের জন্ম হয়। সম্প্রতি কয়েক মাস ধরে মারুফের সাথে তার স্ত্রী বৃষ্টির বনিবনা হচ্ছিল না। মাসে খানেক আগে বৃষ্টি তার শিশু সন্তানকে ফেলে বাবার বাড়ি চলে যান।

এরপর মারুফ শিশু মুসাকে তার দাদির কাছে রেখে ঢাকায় চলে যান। ঢাকায় কিছুদিন থাকার পর গত শুক্রবার সন্ধ্যায় মারুফ বাড়ি ফেরেন এবং শনিবার সকালে মুসাকে বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মারুফ তার পুত্রকে নিয়ে বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজি পরও তাদের সন্ধান পাওয়া যায়নি। 

পরে মারুফের সাথে মু‌ঠো‌ফো‌নে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলার আলীপুরা ইউনিয়নের রমানাথসেন গ্রামের ইমরান নামে একজনের কাছে লাখ টাকায় তিনি মুসাকে বিক্রি করে দি‌য়ে‌ছেন এবং সেই টাকা দিয়ে একটি আইফোন কিনেছেন  বলেও জা‌নান তি‌নি।  

Advertisement

শিশু মুসাকে ক্রয় করা ইমরান জানান, তার শ্বশুরের পাঁচ মেয়ে এবং তাদের কোনো ছেলে নেই। তাই লিখিতভাবে তিনি মারুফের থেকে মুসাকে ক্রয় করেছেন বলে দাবি করেন।

এ বিষয়ে দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম বলেন, মারুফ ও ইমরান একই সাথে কাজ করেন। সেই সুবাদে বাচ্চাটা ইমরানকে দিয়েছেন। টাকা-পয়সা নেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বাচ্চাটি গলাচিপা উপজেলার চরকাজলে আছে। তাকে আনার ব্যবস্থা করা হচ্ছে। টাকা নিয়ে আইফোন কেনার বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।

 

  • সর্বশেষ