শিরোনাম
◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩ ◈ নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি ◈ চার সংসদীয় কমিটি পুনর্গঠন ◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ ◈ ‘৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’—সংসদে স্পিকারের প্রশ্ন ◈ বিপিএল ইস‌্যু‌তে বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা ◈ ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ১০:০৯ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ১০:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ আটক-১

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনায় খাতুন বেওয়া (৬০) নামের এক বিধবা নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে শামসুল হক (২৯) নামের এক প্রতিবন্ধী যুবকে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) বিকেলে আদমদীঘি উপজেলা সদরের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিধবা খাতুন বেওয়া ওই গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের স্ত্রী। জনতা ঘটনায় জড়িত বুদ্ধি প্রতিবন্ধী সামছুল হককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটক সামছুল হক একই গ্রামের মৃত আব্দুর রশিদ ছেলে। সম্পর্কে নিহত খাতুন বেওয়া সামছুল আলমের নানী বলে জানাগেছে।

স্থানীয়রা জানায়, সামছুল আলম একজন বুদ্ধি প্রতিবন্ধী তাকে কয়েক দিন যাবত তার মা ঘরে দরজায় তালা দিয়ে রাখে। গত রবিবার বিকেলে নানী খাতুন বেওয়া ওই বাড়িতে গিয়ে এই দৃশ্য দেখে তার ঘরের তালা খুলে দেয়ার সাথে সাথে প্রতিবন্ধী সামছুল হক ক্ষিপ্ত হয়ে নানী খাতুনকে ওড়না দিয়ে বেঁধে এলোপাথারী ভাবে লাথি ও মারপিট করতে করতে ঘরের বাহিরে নিয়ে আসে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এতে সে গুরুত্বর আহত হয়। পরে গ্রামবাসি আহত খাতুনকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথে খাতুন বেওয়া মারা যায়।

এদিকে গ্রামবাসি ঘটনার সাথে জড়িত সামছুল হককে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। পরে পুলিশে সোর্পদ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তরে জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সামছুল হককে আটক করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধিন রয়েছে।

  • সর্বশেষ