শিরোনাম
◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩ ◈ নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি ◈ চার সংসদীয় কমিটি পুনর্গঠন ◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ ◈ ‘৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’—সংসদে স্পিকারের প্রশ্ন ◈ বিপিএল ইস‌্যু‌তে বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা ◈ ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৯:২২ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাদ্যে ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

মো: আদনান হোসেন, ধামরাই ঢাকা : বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (৩০ আগস্ট) বিকেলে ঢাকার ধামরাই পৌর শহরের ইসলামপুর খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, “এখানে কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ, বাংলাদেশের সাধারণ জনগণের জন্য যে চাল ও গম মজুত রয়েছে, সেগুলো আমরা ঠিকমতো সরবরাহ করতে পারব।” সারের মজুত নিয়েও সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার রয়েছে। তবে সার বিতরণে কিছুটা বিশৃঙ্খলা রয়েছে। এ সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ