কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক কাভার্ডভ্যান জব্দ করেছে। এ সময় চালক পুলিশের চেকপোষ্ট দেখে চেকপোষ্টের সামনে কাভার্ডভ্যানটি থামিয়ে সুকৌশলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায় বলে জানান থানা পুলিশ। বাঁশখালী থানার এসআই মোহাম্মদ আরিফ উদ্দিন নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় রবিবার (৩০আগষ্ট) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সুত্র মতে, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর টু পেকুয়াগামী আঞ্চলিক সড়কের পৌরসভার দক্ষিণ জলদী মহাজন ঘাটায় পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করা হয়।
এ সময় কাভার্ডভ্যান (রেজিঃ নং- ঢাকা মেট্রো-অ-১৪-০৫৫২) এর চালক পুলিশের চেকপোষ্ট দেখে চেকপোষ্টের সামনে কাভার্ডভ্যানটি থামিয়ে সুকৌশলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। এসময় গেলে উপস্থিত লোকজনের সামনে কাভার্ডভ্যানটির চালকের আসনের পিছন হইতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার রেজিঃ নং- ঢাকা মেট্রো-অ-১৪-০৫৫২ এর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু এবং চালককে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।