কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরের বাঁশখালী আনোয়ারা সহ বিভিন্ন পয়েন্টে ও উপকূলীয় অঞ্চলে জেলের জালে ইলিশ ধরা পড়ার খবর মিললেও, বাজারে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। বাজারে বড় ইলিশের আকাল এবং তুলনামূলকভাবে ছোট আকারের ইলিশ বাজারে পাওয়া যাচ্ছে। ছোট আকারের ইলিশ পাওয়া গেলেও চড়া দামের কারণে তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।
বাঁশখালীর উপজেলাসদর জলদীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বঙ্গোপসাগর থেকে আসা ছোট ও মাঝারি আকৃতির ইলিশের সরবরাহ কিছুটা থাকলেও দাম অত্যন্ত চড়া।
সে ব্যাপারে বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন বলেন, ইলিশ মাছ যথাযথ ভাবে পাওয়া যাচ্ছে ,তবে ব্যবসায়ীরা লাভের আশায় বড় সাইজের মাছ গুলো আলাদা করেতো চড়া দামের বাইরে বিক্রি করছে আর লোকেল বাজার গুলোতে সাইজে ছোট গুলো বিক্রি করছে বলে তিনি জানান।
বর্তমানে বাজারে ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের প্রতি কেজি ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। এছাড়া ৩৫০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ছাড়িয়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। অন্যদিকে, একটু মাঝারি বা বড় আকারের ইলিশ কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে ১ হাজার ৭০০ থেকে শুরু করে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত। এমনকি আরো ছোট সাইজের মাছ ও বিক্রি করা হচ্ছে ব্যবসায়ীদের ইচ্ছেমাফিক নিজেদের মনগড়া দামে।
বাঁশখালীর উপকুলীয় বাহারছড়া এলাকার সাবেক ইউপি সদস্য কামরুল আলম চৌধুরী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন "আমরা পশ্চিম বাঁশখালী উপকুলিয় অঞ্চলের সাধারণ জনগন। সাগরের প্রকৃতি নীলা খেলা নিয়ে আমাদের সংগ্রামী বসবাস। ইলিশ মাছ খাবার আমাদের অধিকার। এখন ইলিশ মাছ আমাদের জন্য সোনার হরিণ। ইলিশ পেটি ভরে শহরে চলে যায় আমাদের উপর দিয়ে। ইলিশ যে দামে শহরে বেচা বিক্রি হয় ঠিক সেই দামে উপকুলীয় অঞ্চলের সাধারণ জনগন কিনে খাবার তৌফিক রাখে। সাধারণত ইলিশ কারবারিদের উচিত মাছ ব্যবসায়ি সিন্ডিকেট ভেঙে সাধারণ জনগন ইলিশ খাওয়ার সুযোগ করে দেওয়া। যদি এই ভাবে উপকূলীয় অঞ্চলের জনগণকে উপেক্ষা করে ইলিশ যদি পাচার হয়।উপকূলীয় জনগণের কি করা উচিত ইলিশ কারবারিদের প্রতি প্রশ্ন?"
ব্যবসায়ীদের মতে, বঙ্গোপসাগরে অনেক সময় জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়লেও সেগুলোর একটি বড় অংশই আকারে ছোট বা গতির তুলনায় কাঙ্ক্ষিত বড় সাইজের হয় না। গভীর সমুদ্র থেকে মাছগুলো ঘাটে পৌঁছানো এবং পরিবহন খরচসহ নানা ব্যয়ের অজুহাতে পাইকারি বাজারেই দাম বেশি রাখা হচ্ছে। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।
বাজার করতে আসা সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, ভরা মৌসুমেও যদি ছোট ইলিশের জন্য কেজিপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকা গুণতে হয়, তবে মধ্যবিত্তের জন্য ইলিশ কেনা বিলাসিতায় রূপ নিয়েছে। অপরিপক্ব ও ছোট আকারের ইলিশ এভাবে নির্বিচারে আহরণ ও চড়া দামে বিক্রির ফলে সামুদ্রিক মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ছে কি না, তা নিয়ে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের মধ্যেও প্রশ্ন উঠছে।
সাগরে ইলিশের পূর্ণাঙ্গ সরবরাহ না বাড়লে এবং সঠিক তদারকি না থাকলে সাধারণ মানুষের জন্য এই জাতীয় মাছ কেনা আরও দুরূহ হয়ে পড়বে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
স্থানীয় জনগন প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করার জন্য আহবান জানান মাছ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রোধে।