শিরোনাম
◈ হালাল পণ্যের ট্রিলিয়ন ডলারের বিশ্ববাজার, বাংলাদেশ কেন পিছিয়ে? ◈ এনবিআরের অনুমতির অপেক্ষায় ২ বছর, ফিরতে পারছে না ভারতীয় দুই জাহাজ ◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৫২ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রমিজ মৃধা ঘটনাস্থলে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় তার প্রতিবেশী জিসান মৃধা (২০) হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মামুনুর রশিদ জানান, রমিজ মৃধার হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে শেবাচিমে রেফার্ড করা হয়।

স্থানীয়দের দাবি, এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ মৃধা। এরপর গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে অভিযুক্ত জিসানকে মারধর করেন তিনি। ওই ঘটনার জের ধরেই রমিজের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ