শিরোনাম
◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ১১:৪৯ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ১১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুকুর পাহারায় ছেলে: পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর, অতপর...

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর মন মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত মন মিয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে ভুক্তভোগীর স্বামী পুকুর পাহারায় বাইরে থাকলে তিনি ঘরে একা ছিলেন। এই সুযোগে শ্বশুর মন মিয়া তাকে ধর্ষণ করেন। এর আগেও প্রায় এক মাস আগে একই ধরনের ঘটনা ঘটেছিল। 

সেসময় বিষয়টি পরিবারের জানাজানি হলে ভুক্তভোগীর স্বামী বাবার অপরাধের জন্য ক্ষমা চেয়ে স্ত্রীকে চুপ থাকার অনুরোধ করেন। তবে সাম্প্রতিক ঘটনার পর গৃহবধূ বিষয়টি আবারও জানালে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে এবং ঘটনাটি চেপে যেতে হুমকি দেয়।

নির্যাতনের মুখে রোববার (২২ আগস্ট) ভোরে গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বাবার বাড়ি চলে যান। পরে পরিবারের সদস্যরা ২৩ আগস্ট তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করেন।

ভুক্তভোগীর মা জানান, প্রায় এক বছর আগে মন মিয়ার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। এর আগের সংসার টিকেনি বলে নতুন করে এখানে বিয়ে দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে এবং সুবিচারের আশায় তিনি মামলা করেছেন।

হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে ভর্তি হওয়া ওই গৃহবধূর চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গৃহবধূর মায়ের মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ