শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মণ্ডল (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মো.ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান র‍্যাব-৪-এর ভার প্রাপ্ত কোম্পানি কমান্ডার মো.হালিউজ্জামান।

এর আগে, বুধবার রাতে কক্সবাজার সদর উপজেলার কলাতলী ডলফিন মোড়সংলগ্ন ময়না রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৪ ও র‍্যাব-১৫ এ যৌথ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার ওয়াজেদ হাজী ধামরাইয়ের শরীফ বাগ এলাকার মৃত ডাউরী বেপারীর ছেলে। তিনি ধামরাই থানার পশ্চিম কায়েতপাড়া এলাকায় সীমা সিনেমা হলসংলগ্ন একটি রাইস মিল ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন।

Advertisement

মোটর চুরির অভিযোগে মারধর র‍্যাবের ভাষ্য ও মামলার এজাহার সূত্রে জানাযায়,কিছুদিন আগে ওয়াজেদ হাজীর ভাড়া নেওয়া রাইস মিল থেকে একটি বৈদ্যুতিক পানির মোটর চুরি হয়। এ ঘটনায় শংকর চন্দ্র মণ্ডলকে সন্দেহ করেন ওয়াজেদ।

গত ৮ আগস্ট রাতে ওয়াজেদ শংকরকে তার কার্যালয়ে নিয়ে যেতে বলেন। পরে শংকরের বাবা ও প্রতিবেশী দুলাল ও জিয়াকে সঙ্গে নিয়ে রাত আটটার দিকে তারা ওই কার্যালয়ে যান। সেখানে শংকরের বাবাকে চলে যেতে বলা হয়। পরে দুলাল ও জিয়াকেও চা খেতে যাওয়ার জন্য টাকা দিয়ে বাইরে পাঠানো হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, এরপর ওয়াজেদ ও তার সহযোগীরা শংকরকে কার্যালয়ের ভেতরে আটকে রেখে মোটর চুরির অপবাদ দেন। একপর্যায়ে তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। ওয়াজেদ কাঠের লাঠি দিয়ে শংকরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। অন্যরা লোহার রড দিয়ে তাঁকে মারধর করেন।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, মারধরের একপর্যায়ে শংকর গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে নয়টার দিকে দুলাল ও জিয়াকে ডেকে তাঁর পরিবারের কাছে পাঠানো হয়। আর্থিক অসচ্ছলতার কারণে ওই রাতে তাঁকে হাসপাতালে নিতে পারেননি পরিবারের সদস্যরা। স্থানীয়ভাবে তাঁর চিকিৎসা চলতে থাকে।

পরদিন ৯ আগস্ট ভোরে শংকরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অর্থাভাবে তাকে সেখানে নেওয়া সম্ভব হয়নি। পরে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল।

১৫ আগস্ট ভোর পাঁচটার দিকে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শংকর মারা যান। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে শংকরের বাবা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারমামলা হওয়ার পর র‍্যাব ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালানোর একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার তথ্যে ভিত্তিতে র‍্যাব-৪-এর সিপিসি-২ নবীনগর ক্যাম্প, সাভার এবং র‍্যাব-১৫-এর সদর কোম্পানির যৌথ দল ২৬ আগস্ট রাতে কলাতলী ডলফিন মোড়সংলগ্ন ময়না রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ওয়াজেদ হাজীকে গ্রেপ্তার করে।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াজেদ হাজী ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

  • সর্বশেষ