শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৫টায় মহানগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকার ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়িতে একটি ঝুটের গোডাউনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ির ৩টি ইউনিট ও সারাবোর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, কাজ চলমান রয়েছে।’

  • সর্বশেষ