শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ট্রলার ডুবি : এখনো উদ্ধার হয়নি নিখোঁজ বিদেশি নাগরিক 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে নিজেদের তৈরি বোট ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের নাগরিক একই পরিবারের চার সদস্যের মধ্যে স্থানীয় জেলেরা তিনজনকে জীবিত উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছে একজন।

২৪ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও উত্তর হয়নি সেই বিদেশী নাগরিক।

এখন পর্যন্ত নিখোঁজ বিদেশী যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়নি বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন, কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।  

ঘটনায় নিখোঁজ কিশোর আলবার্ট (১৬) এখনো উদ্ধার হয়নি। স্থানীয় জেলে এবং নৌবাহিনীর একটি টিম আজ সকালেও উদ্ধার তৎপরতা চালিয়েছে। তবে জোয়ার ভাটার স্রোতের কারণে নিখোঁজের মৃতদেহ বা জীবিত এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অপরদিকে উদ্ধার হওয়া তিনজন হলেন- জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক ও একই পরিবারের সদস্য।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, নিউজিল্যান্ডের একই পরিবার এই চার সদস্য নিজেদের তৈরি বিশেষ বোট যোগে কক্সবাজার শহরের নাজিরারটেক সংলগ্ন মোহনার সাগর এলাকায় ভ্রমণ করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাবশত তাদের বোটটি ডুবে যায়। এসময় ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেরা জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আলবার্ট নামের এক কিশোরকে খুঁজে পায়নি। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।

নিখোঁজের সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি নৌবাহিনীর জাহাজ শাপলা এবং দ্রুতগতির বোট উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানান, তিনি। আজ সকাল থেকে এখনই দফা খুদার পক্ষরতা চালায় তারা। কিন্তু এখনো নিখোঁজ এর সন্ধান পাওয়া যায়নি

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

এদিকে নৌ বাহিনীর পক্ষে পাঠানো এক ক্ষুব্দে বার্তা জানানো হয়েছে, নাজিরাটেক মোহনায় নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যের মধ্যে ৩ জন উদ্ধার; নিখোঁজ ১ জনের অনুসন্ধান ও উদ্ধারে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শাপলা ও দ্রুতগামী বোট।

এখন পর্যন্ত নিখোঁজ বিদেশী যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়নি বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

  • সর্বশেষ