শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

ফিরোজ আহম্মেদ ​, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পৃথক তিনটি মর্মান্তিক দুর্ঘটনায় এক দিনে চারজনের করুণ মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি, সড়ক দুর্ঘটনায় এক তরুণী এবং ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসব ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার ঝিনাইদহ বিভিন্ন উপজেলায় এসকল দুর্ঘটনা ঘটেছে।

জানাগেছে, শৈলকুপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অমরেন্দ্র নাথ ভৌমিক ও তার স্ত্রী মিনা রানী ভৌমিক। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মিনা রানী। তাকে বাঁচাতে গিয়ে স্বামী অমরেন্দ্র নাথও বিদ্যুতায়িত হন। পরবর্তীতে স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ বাইপাস সড়ক এলাকায় দ্রুতগামী একটি বাসের চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি নামে এক তরুণী নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির বাসটি তাকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ গাড়িটি জব্দের প্রক্রিয়া চালাচ্ছে।

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

অন্যদিকে, কালীগঞ্জে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা/বৃদ্ধ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অসাবধানতাবশত রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগতির ট্রেন চলে আসায় তিনি কাটা পড়েন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

​এসব পৃথক দুর্ঘটনার খবর নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ