শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের অভিযোগে কালীগঞ্জে যুবক গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম ওরফে রবি (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বারবাজার ইউনিয়নের লুচিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামের ওই কিশোরীর সঙ্গে রবিউলের ফেসবুকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে কালীগঞ্জের একটি ভাড়া বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তাকে নিজ বাড়িতে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে কিছুদিন রাখেন রবিউল।

এজাহারে আরও বলা হয়, কিশোরী বিয়ের কাবিননামা ও প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে চলতি বছরের ২৬ এপ্রিল তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে গত ২১ আগস্ট কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার পর সোমবার (২৪ আগস্ট) রাত সোয়া ১টার দিকে বারবাজার পুলিশ ক্যাম্পের একটি দল লুচিয়া গ্রামে অভিযান চালিয়ে রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মামলার এজাহারে আনা অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তার রবিউলকে মঙ্গলবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ঝিনাইদহের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ