শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জ কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের সাবেক ইউপি মেম্বার গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও সাবেক ইউপি মেম্বার মো. সজলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ থানাধীন খয়েরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজল উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, গত ২৩ জুন কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়পাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেআইনিভাবে সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান ও মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২৪ জুন কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

পুলিশের দাবি, মামলার তদন্তে সজলের ওই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের জানান, পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশি প্রহরায় ঝিনাইদহের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ