শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু : ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে ইউনুস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ভবানীগঞ্জ ইউনিয়নের চটকির সাঁকো এলাকার মরা মুছার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সদর, কমলনগর ও রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

নিহত ইউনুস ওই এলাকার মো. কামাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনুস সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত খালে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। ব্যর্থ হলে সদর ও কমলনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। তবে দীর্ঘসময় চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে সন্ধ্যার পর রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রামগতি ডুবুরি দলের নেতা খোকন মজুমদার ও সহযোগী সাজ্জাদ হোসেন সাজুর নেতৃত্বে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। প্রায় আধা ঘণ্টা অভিযান চালানোর পর খালের পানির নিচে বাঁশের ঝোপের ভেতর থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর ফায়ার স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ