শিরোনাম
◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে?   ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরের বাসভবন ‘কামরাঙ্গা’য় চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে বিদ্যুতের মেইন লাইনের তার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা।

​এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অভিনেতা। এর আগে সোমবার (২৪ আগস্ট) রাতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে চুরির বিষয়টি জানতে পারেন তিনি।

​জিডি ও পরিবার সূত্রে জানা গেছে, পরিবার নিয়ে ঢাকায় বসবাস করলেও মাসে অন্তত এক-দুবার ফরিদপুরের এই পৈতৃক ভিটায় আসেন ফজলুর রহমান বাবু। চারদিকে সীমানা প্রাচীরঘেরা এই বাড়িতে একটি দোতলা ভবন ও বাগান রয়েছে। ২০-২৫ দিন আগেও তিনি এসে দুই দিন থেকে ঢাকায় ফেরেন। সোমবার রাতে পুনরায় বাড়িতে ফিরে লাইট জ্বালানোর চেষ্টা করলে বিদ্যুৎ না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে পরীক্ষা করে দেখা যায়—বিদ্যুতের মেইন লাইন, এসির তার ও বাইরের কিছু মালামাল গায়েব হয়ে গেছে।

​এ বিষয়ে ফজলুর রহমান বাবু বলেন, "নেশার টাকা যোগাতে স্থানীয় মাদকসেবীরা এসব চুরি করছে। সম্প্রতি চোরের উপদ্রব বেড়ে যাওয়া এবং আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত।"

​ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে উপস্থিত হয়ে একটি জিডি করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

  • সর্বশেষ