শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট, ২০২৬) ভোররাতে কালীগঞ্জ-যশোর হাইওয়ের বলিদাপাড়া সুগার মিল এলাকার (মল্লিকনগর) সামনে থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার নুর ইসলামের ছেলে আব্দুর রহমান (২৭) এবং একই এলাকার আব্দুল জিন্নাহ শেখের ছেলে  মোমিন (২৫)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোমিনের বিরুদ্ধে পূর্বেও কালীগঞ্জ থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় একটি চুরি মামলা রয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, জ কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের নেতৃত্বে এলাকায় বিশেষ অপরাধ বিরোধী অভিযান পরিচালিত হচ্ছিল। ভোররাত সাড়ে ৪টার দিকে বলিদাপাড়া সুগার মিলের (মল্লিকনগর) সামনে দুই চোরকে স্থানীয় জনতা আটক করে মারধর করছে, এমন খবরে এসআই আফম মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি দেশের বিভিন্ন জেলা থেকে কৌশলে মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। গত ১৩ জুন, ২০২৬ তারিখে কালীগঞ্জ থানায় দায়ের করা একটি মোটরসাইকেল চুরি মামলার (মামলা নং-১৮, ধারা- ৩৭৯/৪১১/৪১৩/৩৪) সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।

​কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধ দমন ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ